শেরপুরে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিত্য বাজুক বজ্রবীণা, মানুষ জাগুক জয়ে’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক মুহম্মদ মুহসীন আলী। এ উপলক্ষে শেরপুর জেলা সংসদের সভাপতি তপন সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা আলী ইমাম ও আবদুস সালাম, কলেজশিক্ষক শিবশংকর কারুয়া, আবুল কালাম আজাদ, দেবাশীষ দাস প্রমুখ। সম্মেলনে তপন সারোয়ারকে সভাপতি ও এস এম আবু হান্নানকে সম্পাদক করে ৩৫ সদস্যের শেরপুর জেলা সংসদ গঠিত হয়। শেরপুর প্রতিনিধি