শেরপুরে উল্টো রথযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), শেরপুরের উদ্যোগে রথটানা ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। গতকাল রোববার বিকেল পাঁচটায় শহরের গৃদানারায়ণপুর এলাকার ইসকন আশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবের রথটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ এটি টেনে শহরের গোপালবাড়ি মন্দির প্রাঙ্গণে নিয়ে আসেন। এ ছাড়া জেলা সদরের সাপমারী গ্রামে জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে রথ টানা হয়। উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে নয়আনী বাজারের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।