শেরপুরে একুশে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার সন্ধ্যায় শেরপুরে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ মেলার আয়োজন করেছে একুশে বইমেলা উদ্যাপন পরিষদ। শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম, রাজীব কুমার সরকার ও বইমেলা উদ্যাপন পরিষদের সদস্যসচিব মলয় চাকী।প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। এ ছাড়া মেলা চলাকালে প্রতিদিন সন্ধ্যায় নাটক, বাউল গান, জারি গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।