শেরপুরে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা গতকাল বুধবার এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন, শেরপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল দুপুর ১২টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জেলা শহরের রঘুনাথ বাজার নিউমার্কেট মোড়ে মানববন্ধন হয়। এতে এমপিওভুক্ত হয়নি জেলার এমন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশ নেন। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের শেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজল মিয়া প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, শেরপুরের পাঁচটি উপজেলায় ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১৫-২০ বছর ধরে দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকার থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা পাচ্ছেন না।