শেরপুরে ওলামা দল ও শিবিরের সভাপতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শনিবার দুপুরে বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।তাঁরা হলেন শেরপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আব্বাস উদ্দিন (৫০) ও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সভাপতি মমিনুল ইসলাম (২২)। গতকাল বিকেলে শেরপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার ভোরে বাজিতখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তাঁরা গোপন বৈঠকে শেরপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলেন।