শেরপুরে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে’ প্রতিপাদ্য নিয়ে শেরপুরে শিশু নৈতিক ও নেতৃত্ববিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল রোববার শেরপুর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শেরপুর। সংস্থার ব্যবস্থাপক সজল বৈদ্যের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, ওয়ার্ল্ড ভিশনের শিক্ষাবিষয়ক কর্মকর্তা সুজিত বনোয়ারী, পরিবেশকর্মী মো. মুগনিউর রহমান প্রমুখ। কর্মশালায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ও শিশু ফোরামের অর্ধশত সদস্য অংশ নেয়।