শেরপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে গতকাল সোমবার কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সবুজা বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। ঝড়ে জেলা সদর, ঝিনাইগাতী, শ্রীবরদী, নকলা ও নালিতাবাড়ী উপজেলার পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উঠতি বোরো ফসল ও সবজি আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ঘর ও গাছের চাপায় ১০ জন আহত হয়েছেন। নিহত সবুজা বেগম ঝিনাইগাতী উপজেলার হলদীবাটা গ্রামের কাশেম আলীর স্ত্রী।