শেরপুরে কুটিরশিল্প মেলায় ভাঙচুর অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে হস্ত ও কুটিরশিল্প মেলায় সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক স্থানীয় নেতা জানান, মেলায় শুরু থেকেই হাউজি খেলা চলছে। হাউজি খেলার লাভের ভাগবাটোয়ারা নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে কোন্দল চলে আসছিল। গত মঙ্গলবার মেলা চত্বরে লটারি খেলার আয়োজন করা হয়। এ নিয়ে মেলার আয়োজক কমিটির মধ্যে জনৈক বাচ্চুর সঙ্গে এ খেলার আয়োজকদের মধ্যে বাগিবতণ্ডা হলে এই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে মেলার আয়োজক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।