শেরপুরে কৃষক হত্যা মামলায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে কৃষক নাজমুল হক হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার শেরপুর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বিকেলে ধুনট উপজেলার গোপিন বাজারে অভিযান চালানো হয়। এ সময় মো. লিটন, হাফিজার রহমান, লাল চান ও উজ্জ্বল কর্মকারকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টায় এজাহারভুক্ত আসামি মাসুমকে শেরুয়া বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।