শেরপুরে কৃষকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় এক কৃষকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার সুখানগাড়ী গ্রামের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যরা গত শুক্রবার রাতে ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়ির একটি ঘরের পাশে রাখা খড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বাড়ির ঘরগুলোয় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দুটি ঘরের আসবাবসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ইদ্রিস আলী জানান।শেরপর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খোকন ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।