শেরপুরে ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে গত শনিবার জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, জামালপুর ও নেত্রকোনার পুলিশ সুপার যথাক্রমে রওনক জাহান ও জয়দেব চৌধুরী। ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্ত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।