শেরপুরে খণ্ডিত পা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা থেকে একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। হাজীপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচ থেকে তা উদ্ধার করা হয়। গতকাল বুধবার বেলা ১১টায় পুলিশ সংবাদ পেয়ে এই পা উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য উদ্ধার করা পা গতকাল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, পায়ে পচন ধরেছে।