শেরপুরে খাবার অনুপযোগী ডাল জব্দ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত খাবার অনুপযোগী ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা মসুর ডাল জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার বিকেলে শহরের তালতলা এলাকায় ব্যবসায়ী চিত্ত মজুমদারের গুদামে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান। থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, গুদাম ঘরে মজুদ করা মসুর ডাল জমাট বেঁধে শেওলা পড়ে ছিল। এ ডালগুলো বিক্রির জন্য নতুন প্যাকেট করার সময় এই অভিযান চালানো হয়। জব্দ করা ডালগুলো পুড়ে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।