শেরপুরে গরু চুরি ঠেকাতে কৃষকেরা গোয়ালঘরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের খোর্দ্দ বগুড়া গ্রামে এখন গরু চুরি ঠেকানোর জন্য অনেকেই গোয়ালঘরে রাত কাটাচ্ছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একদল চোর হাতেম আলীর (৭০) গোয়ালঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে তিনটি গাভি ও তিনটি এঁড়ে গরু নিয়ে যায়। এগুলোর মূল্য প্রায় এক লাখ টাকা।খোর্দ্দ বগুড়া গ্রামের সামছুল হক ও শুকুর আলী জানান, হাতেম আলীর গরু চুরির পর গ্রামে যাঁদের গরু আছে, তাঁরা আতঙ্কে আছেন। অনেকে গরু চুরি ঠেকানোর জন্য গোয়ালঘরে রাত কাটাচ্ছেন। ভবানীপুর ইউপি চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল জানান, গত বছর শীত মৌসুমে ঘোগা ও ছোনকা গ্রামের তিনজন কৃষকের ১৮টি গরু চুরি হয়। শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, হাতেম আলীর গরু চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।