শেরপুরে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর এলাকার একটি বাড়ি থেকে গতকাল মঙ্গলবার রূপা আক্তার নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্ত্রী সালমা জাহান সাথীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রূপা (১৫) জেলার শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের ছোবহান আলির মেয়ে। এ ঘটনায় রূপার মা খোরশেদা বেগম বাদী হয়ে সালমা জাহানের বিরুদ্ধে শেরপুর সদর থানায় হত্যা মামলা করেছেন। তিনি অভিযোগ করেন, ‘রূপাকে হত্যা করেছে সালমা। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপা প্রায় দেড় বছর ধরে সালমা জাহানের বাসায় কাজ করছে। সালমার স্বামী আবদুল মোমিন বিদেশে থাকেন। গতকাল সকালে সালমা জাহানের চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁর বাড়িতে যায়। এ সময় তারা বাড়ির একটি কক্ষের বৈদ্যুতিক পাখার সঙ্গে রূপার লাশ ঝুলতে দেখে। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।