শেরপুরে গৃহবধূ খুন, দেবরের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ছালেহা বেগম নামের এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে। উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে, দুই সন্তানের মা ছালেহা বেগমের (৩৫) সঙ্গে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর দেবর নজরুল ইসলামের ঝগড়া বাধে। একপর্যায়ে নজরুল বঁটি দা দিয়ে তাঁর ভাবির মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছালেহা মারা যান। নজরুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও চৌকিদার তাঁকে আটক করেন। শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার এবং বঁটি উদ্ধার করে। ঘটনার সময় ছালেহার স্বামী বাড়িতে ছিলেন না।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাছিনুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।