প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে মর্জিনা খাতুন (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি শেরপুরের নালিতাবাড়ীর পশ্চিম কলসপাড় গ্রামের মফিজুল হকের মেয়ে।মৃত মর্জিনা খাতুনের পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে মেরে ফেলেছে। তবে শ্বশুরবাড়ির লোকজন এ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ মর্জিনা খাতুনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গৃহবধূ মর্জিনার স্বামী আফাজ উদ্দিন (৩০), শ্বশুর রহমতুল্লাহ (৫৫) ও শাশুড়ি আয়েশা বেগমকে (৫০) পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গৃহবধূর বাবা মফিজুল হক বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা করেছেন।