শেরপুরে গ্রামীণফোনের পরিবেশকের স্টোরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে গ্রামীণফোনের পরিবেশকের স্টোরে গত শনিবার রাতে চুরি হয়েছে। চোরেরা স্টোর থেকে প্রায় নয় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।পুলিশ জানায়, শনিবার রাতে অজ্ঞাতনামা একদল চোর জেলা শহরের খড়মপুর মহল্লায় অবস্থিত গ্রামীণফোনের পরিবেশক আমিন অ্যান্ড কোম্পানির চারতলা ভবনের দোতলার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর তারা গ্রামীণফোনের স্টোরের কলাপসিবল গেট ভেঙে আট লাখ টাকার স্ক্র্যাচকার্ড, ১২টি মুঠোফোন, ১০০টি সিম কার্ডসহ প্রায় নয় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় তারা কাগজপত্রও তছনছ করে।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।