শেরপুরে গ্রেনেডসহ গ্রেপ্তার দুজন তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে অস্ত্র-গুলি, গ্রেনেডসহ গ্রেপ্তার দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মোমিনুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার বড় গজনী এলাকার সৃষ্ট মারাক ও অনুকূল সাংমা ওরফে চাম্বু কবিরাজ
গত রোববার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় সৃষ্ট মারাকের বাড়ি থেকে একটি পিস্তল, একটি গ্রেনেড, পাঁচটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সজীব খান বাদী হয়ে ঝিনাইগাতী থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেন। এ ব্যাপারে ১৮ জুলাই প্রথম আলোয় ‘শেরপুরে গ্রেনেডসহ দুজন গ্রেপ্তার’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।