প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে চাকরি দেওয়ার নামে অর্থ সংগ্রহ ও আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ফয়জুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ ছয় ব্যক্তিকে গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।তাঁরা হলেন শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লায় অবস্থিত ফয়জুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ফয়জুর রহমান, মহাসচিব সরোয়ার আলম, রমজান আলী, বিল্লাল হোসেন, শিহাব উদ্দিন ও তারিকুল ইসলাম।