প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জেএমবির সদস্য সন্দেহে গ্রেপ্তার হওয়া দুই যুবককে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গতকাল রোববার এ রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের পক্ষ থেকে গত শুক্রবার তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত রিমান্ডের শুনানির তারিখ দিয়েছিলেন গতকাল। এ দিন শুনানির পর হাকিম নুরুল আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।