শেরপুরে ঘর পুড়ে ছাই, ১০টি ছাগলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের কয়েরখালী পশ্চিমপাড়া গ্রামের এক কৃষকের বাড়ির দুটি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ১০টি ছাগল মারা যায়। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টায় ওই গ্রামের কৃষক সাকিম উদ্দিনের বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গ্রামের সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ওই বাড়িতে যেতে পারেননি। স্থানীয় লোকজন কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কৃষকের টিনের দুটি ঘর, ৪০ মণ ধান, তিন হাজার টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।সাকিম উদ্দিন দাবি করেন, আগুনে তাঁর প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।