শেরপুরে ঘড়ি ও ফোনের দোকানে বোমার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর শহরের মুন্সিবাজার এলাকার শহীদ বুলবুল সড়কে অবস্থিত একটি ঘড়ি ও মুঠোফোনের দোকানে গত সোমবার রাতে বোমার বিস্ফোরণ ঘটে। এতে হাবিব ওয়াচ কোম্পানি নামের ওই দোকানের শোকেসের কাচ ভেঙে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। ঘড়ির দোকানের মালিক হাবিবুর রহমান জানান, সোমবার রাত পৌনে আটটার দিকে বিকট শব্দে তাঁর দোকানের ভেতরে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় তিনি একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলেন। বিস্ফোরণের পরপরই পুরো দোকান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আতঙ্কিত হয়ে লোকজন দিগিবদিক ছোটাছুটি শুরু করেন। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। বিস্ফোরণে দোকানের শোকেসের কাচ ভেঙে গেছে। তবে কীভাবে বোমার বিস্ফোরণ ঘটেছে, তা তিনি বলতে পারেন না। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে ও আলামত সংগ্রহ করে।