শেরপুরে চাতাল শ্রমিকদের ধর্মঘট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন বৃদ্ধি ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিতকরণসহ নয় দফা দাবিতে শেরপুর জেলা বয়লার ও চাতালশ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট গতকাল শুক্রবার স্থগিত করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের উদ্যোগে তাঁর সরকারি বাসভবনে জেলা চালকল মালিক সমিতি, বয়লার ও চাতালশ্রমিক ইউনিয়ন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং জেলা আওয়ামী লীগের নেতারা আলোচনায় বসার পর ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত হয়। তবে ধর্মঘট স্থগিত হলেও গতকাল শ্রমিকেরা কাজ করেননি। এ কারণে গতকালও জেলা সদরের তিন শতাধিক চালকলে উৎপাদন ও সরবরাহ বন্ধ ছিল।