শেরপুরে চোরাই গরুসহ আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গ্রামবাসীর সহযোগিতায় চারটি চোরাই গরু ও একটি পিকআপ ভ্যানসহ চোর চক্রের নয়জনকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার রাত ৪টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন বগুড়ার শিবগঞ্জ, দুজন শেরপুর ও বগুড়া সদর উপজেলা এলাকার। চলন্ত গাড়ি থেকে লাফ দেওয়ায় তাঁদের মধ্যে শিবগঞ্জের সিকিন্দারাবাদ গ্রামের মনিরুল ইসলামের (৪৫) ডান পা ভেঙে গেছে। তাঁকে পুলিশের তত্বাবধায়নে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নজয়ন পিকআপ ভ্যানযোগে এসে ওই রাত তিনটায় উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছী গ্রামের কৃষক মাসুদ রানা ও ফজর আলীর গোয়াল ঘরের বেড়া ভেঙে চারটি গরু চুরি করেন।
পরে গ্রামের আরও দুটি বাড়ির গোয়াল ঘরে চুরির চেষ্টাকালে গরুর ডাকে কৃষকেরা টের পেয়ে যান। তাৎক্ষনিক চুরির ঘটনা পুলিশকে জানানো হলে গ্রামবাসীর সহযোগিতায় তাঁদের আটক করা হয়।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আটক সবাই পেশাদার গরু চোর। শেরপুরে গরু চুরির জন্য শুক্রবার সন্ধ্যায় গাড়ি নিয়ে উপজেলার মির্জাপুর এলাকায় অবস্থান নিয়েছিলেন।