শেরপুরে ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদল শেরপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. দুলাল হোসেন। এ উপলক্ষে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, শেরপুর জেলা বিএনপির সভাপতি ছাইফুল ইসলাম প্রমুখ।