শেরপুরে ছয় নারী উদ্যোক্তা দোকান পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও ইউএসএইডের অর্থায়নে কেয়ার সৌহার্দ্য কর্মসূচির সহযোগিতায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এলজিইডির নির্মিত বালিজুরী গ্রামীণ বাজারের ছয়টি দোকানের চুক্তিনামা গতকাল মঙ্গলবার ছয় নারী উদ্যোক্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ওই দোকান উদ্বোধন অনুষ্ঠানও গতকাল হয়েছে।শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরীর ওই বাজারের চুক্তিনামা হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিক আল মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন। নহেজা বেগম, দুখু মনি, আছিয়া বেগম, নুরেজা বেগম, ছফুরা বেগম ও মর্জিনা বেগম এই ছয় নারী উদ্যোক্তার মধ্যে ছয়টি দোকান হস্তান্তর করা হয়।নারী উদ্যোক্তা দুখু মনি বলেন, ‘দোকান ঘর তো পাইলাম, অহন ব্যবসা চালানোর জন্য পুঁজি দরকার।’