শেরপুরে জামাইবরণ মেলা শুরু হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাচীন গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে আজ রোববার থেকে বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা শুরু হচ্ছে। উত্তর জনপদে সর্ববৃহৎ হিসেবে পরিচিত এই মেলা। স্থানীয় লোকজনের কাছে এই মেলা ‘জামাইবরণ’ মেলা হিসেবে অধিক পরিচিত।প্রতিবছর জ্যৈষ্ঠের দ্বিতীয় রোববার থেকে উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে নন্দীগ্রাম রোডের কুসুম্বী ইউনিয়নের কেল্লা ও পোশী নামক মৌজায় বিরাণ ভূমির প্রায় ২০০ একর জমির ওপর এ মেলার আয়োজন করা হয়ে থাকে।মেলার আয়োজকদের মধ্যে মজনুর রহমান জানান, মেলা এলাকায় বিচিত্রা অনুষ্ঠানের নামে অশ্লীলতা এবং জুয়ার আসর যেন না চলে, এ জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।