শেরপুরে জামায়াত নেতা গ্রেপ্তার প্রতিবাদে ভাঙচুর ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের বগুড়ার শেরপুর উপজেলার সেক্রেটারি দবিবুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা দুইটার দিকে শেরপুর শহরের বাগড়া কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, দবিবুরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় চারটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে শেরপুর শহরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের তিনটি স্থানে অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালান। এ সময় কমপক্ষে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, ওই জামায়াত নেতা চারটি মামলার আসামি। শেরপুর থানার পুলিশের সহযোগিতায় গতকাল তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।