শেরপুরে জামিন পেলেন চিকিৎসক শরীফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক মো. শরীফুল ইসলাম জামিন পেয়েছেন। শেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের নির্দেশে গতকাল সোমবার বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পান।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত ২০ মে শেরপুর শহরের একটি রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) থেকে শরীফুলকে গ্রেপ্তার করেছিল।
আদালত সূত্রে জানা গেছে, শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াসের আদালত ভুল চিকিৎসার মাধ্যমে এক নারীর অঙ্গহানি করার অভিযোগে গ্রেপ্তার শরীফুলের জামিন আবেদন তিন দফা নামঞ্জুর করেন। এরপর আসামিপক্ষ জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে আসামি শরীফুলকে দায়রা জজ আদালতে হাজির করা হয়।