শেরপুরে জাল নোটসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলার চরকৈয়াকুড়ি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ৫০০ টাকার পাঁচটি জাল নোটসহ মো. শহিদুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। নকলা থানার পুলিশ জানায়, তারা চরকৈয়াকুড়ি গ্রামে অভিযান চালিয়ে জাল নোট লেনদেন করার সময় শহিদুলকে গ্রেপ্তার করে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফছিউর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। শহিদুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি।