শেরপুরে জেএমবির দুই সদস্যের বাসা থেকে প্রচারপত্র ও সিডি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর শহরে গত বুধবার দিবাগত রাতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য নাজমুস শাহাদাত ওরফে রানা ও মো. মনিরুজ্জামান ওরফে মানিকের বাসা থেকে সংগঠনটির কার্যক্রমসংক্রান্ত চারটি সিডি ও নয়টি প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ। গত ২২ জানুয়ারি শেরপুর সদর থানার পুলিশ নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে। সিডি ও প্রচারপত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার দুই দিনের রিমান্ড শেষে জেএমবির ওই দুই সদস্যকে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। তাঁদের আরও সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল বাহার কারাগারের ফটকে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।