শেরপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মহাসড়কে উপজেলার মৎস্য খামার এলাকায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় পণ্যবাহী একটি ট্রাকের চাপায় নিহত হয়েছেন ব্যাটারিচালিত একটি অটোভ্যানের চালক জিয়াউর রহমান (৪৫)।
জিয়াউরের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লাউশন গ্রামে।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, ট্রাক ও ভ্যানটি ছিল শেরপুর শহরমুখী। ভ্যানটিকে ট্রাকচালক পেছন থেকে চাপা দিলে জিয়াউর রহমান গুরুতর জখম হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টায় তিনি মারা যান। জিয়াউর শেরপুরের মির্জাপুর বাজর থেকে ভ্যান নিয়ে শেরপুর শহরে আসার পথে দুর্ঘটনার শিকার হন।
এসআই ডেভিড আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে সেটির পালিয়ে যান। তবে এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।