শেরপুরে তারেকের বিরুদ্ধে জাসদ নেতার মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আজ সোমবার শেরপুরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে। জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম বাদী হয়ে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।
বাদী মনিরুল ইসলাম মামলার আরজিতে বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে তারেক রহমান রাষ্ট্রদ্রোহের কাজ করেছেন। এ ছাড়া লন্ডনে বসে তিনি বাংলাদেশবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। এ অভিযোগে দণ্ডবিধির ১২৪ এর (ক) ধারায় তারেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ শরিফুল ইসলাম মামলাটি গ্রহণ করেন। বিচারক এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেন।