শেরপুরে তালা কেটে দোকানের মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরশহরে গতকাল শনিবার ভোররাতে দুর্বৃত্তরা মেশিন দিয়ে দোকানের সাতটি তালা কেটে প্রায় চার লাখ টাকা মূল্যের মালামাল লুট করেছে। ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন পৌরশহরের ধুনট রোড এলাকার আজাদ ট্রেডিং এজেন্সি নামের দোকানে এই লুটের ঘটনা ঘটেছে।
দোকানের মালিক আবুল কালাম আজাদ দাবি করেন, লুট করে নেওয়া মালামালের মধ্যে রয়েছে ট্রাক ও বাসের ১৮টি নতুন টায়ার এবং পাঁচ লিটার ওজনের ১৬ জার স্পেশাল মবিল। এগুলোর মূল্য প্রায় চার লাখ টাকা। ফশফন ঁভনভন, প্রায় দুই বছর আগে একইভাবে দুর্বৃত্তরা ভোররাতে তাঁর দোকানে ঢুকে ১৫ লাখ ৩৮ হাজার টাকার মালামাল লুট করে নেয়।
ওই এলাকার একাধিক ব্যবসায়ী জানান, প্রতি রাতে ধুনট রোড এলাকায় পৌরশহরের টহল পুলিশ থাকে। পাশাপাশি উপজেলার মহাসড়ক এলাকায় থানা পুলিশ টহল দিয়ে থাকে। এরই মধ্যে দোকানের তালা কেটে বড় ধরনের লুটের ঘটনা ঘটল। এতে স্থানীয় ব্যবসায়ীরা দোকানের মালামাল রক্ষা করা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।