শেরপুরে তিন দিনব্যাপী আইটি মেলা
শেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী যুব উৎসব ও তথ্যপ্রযুক্তি (আইটি) মেলা। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান।তিন দিনব্যাপী এ উৎসব ও মেলায় ইয়ুথ লিডারশিপ, ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ, আউটসোর্সিং, সোশ্যাল নেটওয়ার্ক ও মাদকমুক্ত যুব সমাজ গঠন বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব ও মেলার আয়োজন করেছে শেরপুর যুব উৎসব ও আইটি মেলা উদ্যাপন পরিষদ। যুব উৎসব ও আইটি মেলা উ্যাপন পরিষদের প্রধান সমন্বয়ক গোলাম মোহামঞ্চদ কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো. আতিউর রহমান বলেন, প্রযুক্তি তরুণদের সামনে বিপুল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান, আইটি প্রশিক্ষক ফেরদৌস ওয়াহিদ, মলয় চাকী প্রমুখ।