শেরপুরে তিন প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের সদর উপজেলার রৌহা গ্রামে দুর্গা মন্দিরের নির্মাণাধীন তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ওই মন্দির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা গ্রামের মোদকপাড়া ক্লাবের সভাপতি খোকন কুমার মোদক জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দীর্ঘদিন ধরে মন্দিরটিতে দুর্গার পূজা-অর্চনা চলছে। কখনো মন্দিরে হামলার ঘটনা ঘটেনি। ভাঙচুর করা প্রতিমাগুলোর মধ্যে রয়েছে সরস্বতী, কার্তিক ও অসুর।
জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকির হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মহিবুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, হামলার ঘটনায় শেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।