শেরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর বাজারে অভিযান চালিয়ে পুলিশ গত সোমবার রাতে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ছয় বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩০ অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সাতানী গ্রামের মাহবুবুর রহমান, ঝুলগাঁও গ্রামের সহিজল হক ও জলঙ্গা মাধবপুর গ্রামের তোফাজ্জল হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইকবাল বাহারের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।