শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারিভাবে ওই গ্রামের সিংড়াপাড়া সরকারি পুকুরটি খননের কাজ ১৫ মে শুরু হয়। কিন্তু প্রকল্প কমিটির সভাপতি ও বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম টাকা আত্মসাতের চেষ্টা করছেন—এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এমন অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে বৃহস্পতিবার পুকুরপাড়ের পাশে লোকজনের ওপর আক্রমণ করে। প্রকল্প কমিটির সভাপতি জাহেদুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করেন।