শেরপুরে দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার নওহাটা এলাকার আবুল কাসেম (৫০) ও মধ্যবয়ড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে মো. হূদয় (১০)।
পুলিশ জানায়, সকাল নয়টার দিকে শ্রীবরদী থেকে ঢাকাগামী একটি বাস শহরের নওহাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আবুল কাসেমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া বেলা ১১টার দিকে শহর থেকে নকলাগামী অটোরিকশা সদর উপজেলার কানাশাখোলা এলাকায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী হূদয়কে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।