শেরপুরে দুর্বৃত্তরা কেটে ফেলছে বাগানের গাছ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার বেলগাড়ী গ্রামে গত দুই সপ্তাহে দুর্বৃত্তরা দুটি বাগানের ২৫টি ফলদ গাছ কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত বাগান-মালিকেরা হলেন ওই গ্রামের আবদুল গফুর ও মোস্তাক আহম্মেদ।আবদুল গফুর জানান, গত শুক্রবার গভীর রাতে তাঁর বাগানের ১৫টি লিচুগাছ দুর্বৃত্তরা কেটে ফেলে এবং আরও পাঁচটি গাছের ডালপালা কেটে নষ্ট করে। মোস্তাক আহম্মেদ জানান, ১০ দিন আগে তাঁর বাগানেও দুর্বৃত্তরা হানা দিয়ে ১০টি ফলদ গাছ কেটে ফেলে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এই দুটি বাগানের ফলদ গাছ কাটার বিষয়টি তাঁকে অবহিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা চালানো হয়েছে।