শেরপুরে নছিমন তৈিরর ২৫টি কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের অভিযানে নছিমন তৈিরর ২৫টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের নেতৃত্বে শেরপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে এই অভিযান চালানো হয়। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে শেরপুর বাসস্ট্যান্ড, টাউন কলোনি, খেঁজুরতলা, তালতলা, ধুনটরোড এলাকায় এসব কারখানা গড়ে তোলা হয়েছিল৷
স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর ধরে এসব এলাকায় নছিমন তৈির হয়ে আসছে। এখান থেকে তৈিরকৃত নছিমন সরবরাহ করা হতো ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী, কুষ্টিয়া, গাইবান্ধা, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, স্থানীয়ভাবে মহাসড়কের ওপর এসব নছিমনের কারণে বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটেছে।