শেরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার সার্কিট হাউসে অনুষ্ঠিত এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জালাল উদ্দিন।কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’, ‘যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ’ এবং ‘নারীনীতি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন’ বিষয়ে বক্তব্য দেন যথাক্রমে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়া ও সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন সিকদার।