শেরপুরে নির্বাচন কার্যালয়ে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে আজ রোববার সকালে আগুন লাগে। টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার সদস্য ও অন্যরা আগুন নেভান।
আগুনে একটি ব্যালট বাক্স, একটি টাইপ রাইটার মেশিন, কিছু পুরোনো ভোটার তালিকাসহ বেশ কিছু কাগজপত্র ও চারটি চেয়ার পুড়ে গেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন ফারজানা প্রথম আলোকে জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় ও অনুসন্ধানের জন্য রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ র্যাব ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।