শেরপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে অর্থদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেলে মহড়া দিয়ে প্রচারণা চালানোর অপরাধে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার এই অর্থদণ্ড দেন।
ইউএনও কার্যালয়ের সহকারী রেজাউল ইসলাম বলেন, গতকাল দুপুরে চেয়ারম্যান প্রার্থী খোন্দকার মাহবুবার রহমান ও দবিবুর রহমানের পক্ষে উপজেলার শেরুয়া বটতলা ও মির্জাপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালান তাঁদের সমর্থকেরা। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আচরণবিধি ভঙ্গের অপরাধে ওই দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের অর্থদণ্ড দেন।
এতে মাহবুবার রহমানের পক্ষের লোকজনকে ২০ হাজার এবং দবিবুর রহমানের পক্ষের লোকজনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।