শেরপুরে নয় বছর পর উপজেলা ছাত্রলীগের সমেঞ্চলন
বগুড়ার শেরপুরে দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সমেঞ্চলন। গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে এই সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভা ও ১০টি ইউনিয়নের নেতা-কর্মীরা যোগ দেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম খানের সভাপতিত্বে সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ হাবিবর রহমান, ভাইস চেয়ারম্যান আজমী আরা পারভীন প্রমুখ। সমেঞ্চলন শেষে কাউন্সিলরদের সমর্থনে সভাপতি পদে মাহবুবার রহমান ও সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক নির্বাচিত হন। নয় বছর পর সমেঞ্চলন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, ২০০৩ সালে তাঁদের সমেঞ্চলন অনুষ্ঠিত হলেও স্থানীয়ভাবে কমিটি গঠনে সমস্যার কারণে তাঁরা দায়িত্ব পান হন ২০০৫ সালের এপ্রিলে। এরপর প্রতিকূল পরিবেশ সৃষ্টি না হওয়ায় এত দিন সম্মেলন করা সম্ভব হয়ে ওঠেনি।