শেরপুরে পাওনা ১২ টাকার জন্য হামলা একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি মধ্যপাড়া গ্রামে গত শনিবার পাওনা ১২ টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় সোবাহান আলী (৩৪) নামের এক ব্যক্তি নিহত ও তাঁর তিন ভাই আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোবাহান ওই গ্রামের মৃত মোহামঞ্চদ আলীর ছেলে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোজাফফর আলী, রহিমা বেগম, রুমা বেগম ও স্বপ্না বেগমকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকার অনেকে জানান, ওই গ্রামের কৃষক মোহামঞ্চদ আলীর ছেলে আবদুস সালাম কয়েক দিন আগে প্রতিবেশী জরিপ হোসেনের ছেলে মুদি দোকানদার গোলাপ হোসেনের কাছ থেকে ১২ টাকা বাকিতে একটি কোমল পানীয় কেনেন। গত শনিবার রাতে সালামের কাছে গোলাপ ওই পাওনা টাকা চাইলে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে গোলাপ তাঁর সহযোগীদের নিয়ে সালামের ওপর হামলা চালান। খবর পেয়ে সালামের অপর তিন ভাই সোবাহান আলী, আবদুল হালিম ও শাহজামাল তাঁকে (সালাম) রক্ষার জন্য দোকানের সামনে গেলে গোলাপসহ ২০-২৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে চার ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় ফালাবিদ্ধ হয়ে সোবাহান ঘটনাস্থলেই নিহত এবং হালিম, শাহজামাল ও সালাম গুরুতর আহত হন।

পরে স্বজনেরা আহতদের উদ্ধার করে গত শনিবার রাত ১২টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে গোলাপ হোসেন ও তাঁর লোকজন পলাতক থাকায় এ ব্যাপারে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, গতকাল শেরপুর জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। এ টনায়  চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।