শেরপুরে পাওয়ার টিলার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ১১টি কৃষক দলকে বিনা মূল্যে ১১টি পাওয়ার টিলার দেওয়া হয়েছে। সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই পাওয়ার টিলার বিতরণ করা হয়।
প্রতিটি দলে ৪০ জন করে কৃষক আছেন। গত রোববার বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম প্রমুখ।