শেরপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর দাড়িয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই গৃহবধূর নাম সানোয়ারা বেগম (৪০)। তিনি উপজেলার উত্তর দাড়িয়ারপাড় গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সানোয়ারা বেগম কচুরলতি তুলতে বাড়ির পাশে খালের পাড়ে যান। এ সময় তাঁর মৃগীরোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন খালে নেমে তাঁর লাশ উদ্ধার করেন।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।