শেরপুরে পাহাড়ে মাটি খুঁড়ে গুলি উদ্ধার: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বুরুঙ্গা কালাপানি পাহাড়ে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার র‍্যাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। 

র‍্যাব-৫ এর লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এবং কোম্পানি কমান্ডার মোব্বাশেরুল ইসলামের নেতৃত্ব একটি দল গতকাল রোববার রাত দুইটার পর থেকে সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি পাহাড়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই পাহাড়ের চারটি স্থান থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি ড্রাম উদ্ধার করা হয়েছে। ড্রামগুলোতে অস্ত্র থাকতে পারে ধারণা করা হচ্ছে।
আজ সকালে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।